শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদ

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদ

মানবসেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের আর্থিক সহযোগিতায় এবং চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সম্প্রতি বরকল ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও সংগঠক মুহাম্মদ ইউসুফ চৌধুরী। গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল আলম এবং মুহাম্মদ আবুল বশরের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুহাম্মদ দিদারুল আলম ও মুহাম্মদ সাকিব চৌধুরী।
​এ সময় মানবিক এই কার্যক্রমে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জি.এম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ মনিরুল আলম চৌধুরী টিটু, মুহাম্মদ ওসমান গণি চৌধুরী টিটু, মুহাম্মদ জনি এবং জিএম রিদোয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিদেশে থেকেও দেশের মানুষের যেকোনো বিপদে-আপদে গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের কষ্টার্জিত আয়ে আজ একটি অসহায় পরিবার আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। মানবকল্যাণে গাউসিয়া কমিটির এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

​অনুদানের অর্থ হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ওমান প্রবাসী ও স্থানীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com