কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় আরিফুল ইসলাম আরিফ বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা তুলে ধরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। আগামী দিনেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে দেশ ও জনগণের জন্য কাজ করবেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com