শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের মালিহাতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।


দুর্ঘটনায় নিহত দুজন হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকালি চৌরাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com