মাসুদ রায়হান, | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফসলের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ এবং পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনে কৃষকদের সচেতন করতে যশোরের মনিরামপুরে আলোক ফাঁদের ব্যবহার ও জৈবিক পদ্ধতিতে পোকা দমনবিষয়ক অবহিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাজিতপুর কালীতলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা লিটন সরকার ও চম্পা রানী দেবনাথ।
কার্যক্রমে এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এ সময় আলোক ফাঁদের মাধ্যমে কীভাবে ফসলের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনে জৈবিক পদ্ধতির ব্যবহার ও এর কার্যকারিতা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলকে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে সময়মতো পোকা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোক ফাঁদের মাধ্যমে জমিতে কোন ধরনের পোকামাকড়ের উপস্থিতি রয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে প্রয়োজন অনুযায়ী পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসলের ক্ষতিকর পোকা শনাক্ত ও দমন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। কৃষিতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই ফসল উৎপাদনে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com