শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-ছেলের মৃত্যু

মাসুদ রায়হান   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে পিকআপ ভ্যানের  ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-ছেলের মৃত্যু

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গৃহবধুর স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)। রোববার(২৫ অক্টোবর) সন্ধ্যায় যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাঁদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মানিকগঞ্জে।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কলেজ শিক্ষক মাসুম বিল্লাহ জানান, বিকেলে ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন ফারুক। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মৌসুমী খাতুন। মাসুম বিল্লাহ বলেন, গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে ওঠার সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারুক, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়।
স্থানীয় চন্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ে রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাচ্ছিলাম। আমাদের বহনকারী বাইক দোঁদাড়িয়া মোড় পার হয়ে সামনে যেতেই দেখি, মোটরসাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রী ও তাঁদের কোলের ছেলে গুরুতর আহত হয়েছে।’
আব্দুল আজিজ বলেন, ‘আমরা তাদের উদ্ধার করে আমাদের ইজিবাইকে করে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে পৌঁছাই। সেখানে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ঘটনাটি মর্মান্তিক এবং দুঃখজনক। ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com