শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহক হয়রানির অভিযোগ

মো: আবু ইউছুফ মুরাদনগর   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে বিদ্যুৎ গ্রাহক হয়রানির অভিযোগ

 

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎ জোনাল অফিসের বিরুদ্ধে দিন দিন বাড়ছে গ্রাহকদের অভিযোগ। ভূতুড়ে বিদ্যুৎ বিল, মিটার রিডিংয়ে অসঙ্গতি, বিল সংশোধনে দীর্ঘসূত্রিতা এবং গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত ব্যবহার না হলেও অনেক সময় কয়েক গুণ বেশি বিল পরিশোধ করতে হচ্ছে। অভিযোগ নিয়ে অফিসে গেলেও মিলছে না দ্রুত সমাধান। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেককে ফিরতে হচ্ছে হতাশ হয়ে।ভুক্তভোগীরা দ্রুত মিটার রিডিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লার মুরাদনগর বিদ্যুৎ জোনাল অফিসের সেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তাদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করলেও অনেক সময় আসে অস্বাভাবিক বা অতিরিক্ত বিল। কেউ বলছেন, মিটারে যে ইউনিট রয়েছে, বিলে তার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না।আবার বিল সংশোধনের আবেদন করেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিদ্যুৎ অফিসে। অনেক গ্রাহকের অভিযোগ, সমস্যার কথা জানাতে গেলে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না। ফলে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পড়েছেন চরম বিপাকে। ভুক্তভোগীরা দ্রুত মিটার রিডিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। বিদ্যুৎ খাত নিয়ে এমন ধরনের অভিযোগ দেশের বিভিন্ন জেলাতেও সাম্প্রতিক সময়ে সামনে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে মিটার রিডিংয়ের স্বচ্ছতা, সঠিক বিল প্রণয়ন এবং অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভক্সপপ: ভুক্তভুগী গ্রাহক

সিংক: মোঃ ইয়াছিন মিয়া, সহকারী প্রকৌশলী, সাব জোনাল অফিস মুরাদনগর কুমিল্লা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com