শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুব শাখা। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের সন্তান, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ মনির হোসেন বলেন, জাতীয়তাবাদী যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে
দলের দূঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আন্দোলন-সংগ্রাম ও সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন সকলের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
বাংলাদেশের মানুষের গনতন্ত্রের অধিকার, সচেতনতা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com