তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মহাজনপাড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত ভেনসন চাকমার পরিবারের নিকট জামায়াতে ইসলামীর পক্ষ হতে আর্থিক সহযোগিতা প্রাদান করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম।
১৪ জুলাই, ২০২৬ ইং মঙ্গলবার বিকাল ৪ঃ৩০ টায় লংগদু উপজেলার মহাজনপাড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত ভেনসন চাকমার বাড়িতে তার স্ত্রী ফুল মালা চাকমার নিকট আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ হতে প্রেরিত সহযোগিতা ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা তুলে দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম।
এ অর্থ বিতরণের পুর্বে তিনি নিহত ভেনসন চাকমার পরিবারের খোজখবর নেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়তে চায়। পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই, আমরা তাদের নিয়ে একসাথে চলতে চাই। নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি”।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন আঞ্চলিক সংগঠন জেএসএস রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সদস্য অলঙ্গ লাল চাকমা, জেলা যুব সমিতির সভাপতি বাবুল চাকমা বাবু
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, রাঙ্গামাটি শহর শাখা সেক্রেটারি এড. রহমতুল্লাহ, জেলা ছাত্রশিবির সভাপতি মো: রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও লংগদু সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, লংগদু ইউনিয়ন সেক্রেটারি আলমগীর হোসেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক আব্দুর রহিম, ওয়ার্ড মেম্বার বিকাশ লাল চাকমা, মাস্টার পুলক চাকমা ও কারবারি সুমতি রঞ্জন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com