অলি উল্লাহ ভূঁইয়া | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালি, তাবারক এবং খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। র্যালিটি সাহেবনগর গ্রামে থেকে রামচন্দ্রপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

র্যালিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে ‘মায়ের মোহাব্বত সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে র্যালিতে অংশগ্রহণকারী ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তাবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী আয়োজনে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com