শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে মশাল জব্দ

শেরপুর জেলা প্রতিনিধি:-   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে মশাল জব্দ

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতিকালে কয়েকটি মশাল জব্দ করে থানায় জমা দিয়েছে শেরপুর সদর থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে স্থানীয় ছাত্রদল, যুবদল ও এনসিপির নেতৃবৃন্দ বিষয়টি শেরপুর সদর থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলের নেতৃত্বে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে ঘটনাস্থল থেকে মিছিলের জন্য প্রস্তুত রাখা কয়েকটি মশাল জব্দ করে পুলিশ। জব্দ করা মশালগুলো শেরপুর সদর থানায় জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নেতৃত্বে ওই মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com