শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংবাদ প্রকাশের পরই মানবিক সহায়তা,হুইলচেয়ার পেলেন প্রতিবন্ধী দীপঙ্কর, মুখে ফুটল হাসি

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবাদ প্রকাশের পরই মানবিক সহায়তা,হুইলচেয়ার পেলেন প্রতিবন্ধী দীপঙ্কর, মুখে ফুটল হাসি

 

একটি সংবাদ বদলে দিল শারীরিক প্রতিবন্ধী দীপঙ্কর দেবনাথের জীবনের গল্প। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া (উত্তরপাড়া) গ্রামের অসহায় দীপঙ্করের একটি হুইলচেয়ারের আকুতি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক  পত্রিকাতে নিউজ করার পর    ‘একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই তার পাশে দাঁড়িয়েছে মরহুম জহিরুল হক মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট।


সংবাদটি নজরে আসার পর ট্রাস্টের প্রধান নির্বাহী মো. রিফাতুল হক দীপঙ্করকে একটি নতুন হুইলচেয়ার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাস্টের সাধারণ সম্পাদক মিন্টু মাস্টার দীপঙ্করের বাড়িতে গিয়ে তার হাতে একটি নতুন হুইলচেয়ার তুলে দেন।
হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন নবীনগর জনতা ব্যাংকের ম্যানেজার ও ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল হক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, দৈনিক বাংলা-এর নবীনগর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন পান্না, সাংবাদিক জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নতুন হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত দীপঙ্কর দেবনাথ বলেন, “এত দ্রুত কেউ আমার পাশে দাঁড়াবে, তা আমি কল্পনাও করিনি। ট্রাস্টের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই হুইলচেয়ার আমার চলাফেরা ও জীবিকা নির্বাহে অনেক সহায়ক হবে।”ট্রাস্টের প্রধান নির্বাহী মো. রিফাতুল হক বলেন, “আমরা সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি। দীপঙ্করের মতো মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”স্থানীয়রা বলেন, একটি সংবাদ সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। দীপঙ্করের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো—মানবিকতা ও সম্মিলিত উদ্যোগ একজন অসহায় মানুষের জীবনেও আশার আলো জ্বালাতে পারে।দীপঙ্করের কাছে এই হুইলচেয়ার শুধু একটি সহায়ক উপকরণ নয়; এটি তার চলাফেরার স্বাধীনতা, জীবিকা নির্বাহ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে নতুন আশার প্রতীক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com