শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউ.এ.ই শাখার সহ-সভাপতি এস.এম তৈয়ব উদ্দিন রুমিকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউ.এ.ই শাখার সহ-সভাপতি এস.এম তৈয়ব উদ্দিন রুমিকে সম্মাননা

রেমিট্যান্স ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সদয় ফাউন্ডেশন ইউ.এ.ই শাখার সহ-সভাপতি এস.এম তৈয়ব উদ্দিন রুমিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর সদয় ফাউন্ডেশনের এক ঘরোয়া সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এস.এম তৈয়ব উদ্দিন রুমিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফোরকান উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সামছুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রোজী এবং সংগঠনের সদস্য এডভোকেট মঈনুল হোসেন সাকিব এই সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এস.এম তৈয়ব উদ্দিন রুমি প্রবাসে নিষ্ঠার সাথে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিশেষ করে তার নিজ এলাকা এবং সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় তার অবদান অত্যন্ত প্রশংসনীয়। তার এই আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা গ্রহণকালে এস.এম তৈয়ব উদ্দিন রুমি সদয় ফাউন্ডেশনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তার সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘মানবেতর কল্যাণে • সেবাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগান সামনে রেখে সদয় ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নানামুখী জনকল্যাণমূলক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com