শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘সমতায় তারুণ্য’কর্মসূচিতে জেন্ডারসমতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘সমতায় তারুণ্য’কর্মসূচিতে জেন্ডারসমতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব

প্রেস বিজ্ঞপ্তি
‘সমতায় তারুণ্য’ কর্মসূচিতে জেন্ডারসমতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬:* জেন্ডারসমতা, নারী ও কন্যাশিশুর অধিকার এবং তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচিতে ৫৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। ঢাকার মৃত্তিকা ভবনের মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির আওতায় জেন্ডার বৈষম্য, নারী ও কন্যাশিশুর অধিকার, ডিজিটাল নিরাপত্তা, সাইবার বুলিং এবং সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রজেক্ট লিড এ এস এম রিয়াজ বলেন, জেন্ডার ইক্যুইটি, জেন্ডার ইকুয়ালিটি ও জেন্ডার জাস্টিস বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাফি-উল-আলম বলেন, শিক্ষাব্যবস্থা ও তথ্যনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণদের মধ্যে জেন্ডার জাস্টিস সম্পর্কে সচেতনতা বাড়িয়ে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব।

বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং-এর সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট মিলি রহমান বলেন, “জেন্ডারসমতা প্রতিষ্ঠায় তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, শিক্ষা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণরা একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আমরাই আগামীর প্রতিনিধি এসজেড অপু বলেন, জেন্ডার জাস্টিস শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে প্রত্যেকের চিন্তা, আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রতিফলিত করতে হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি তরুণদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং সমাজে জেন্ডারসমতা, পারস্পরিক শ্রদ্ধা ও বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

*যোগাযোগ:*
সুমাইয়া আমিন বৃষ্টি
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার
ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ
মোবাইল: 01725113636
ইমেইল: somayaamin3636@gmail.com

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com