শফিকুল ইসলাম বাদল | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২১২ বার পঠিত | পড়ুন মিনিটে
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে সামাজিক সংগঠন তরী বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সাভারের উত্তর জামসিং সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে গাছের সঠিক পরিচর্যা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন মো. কবির হোসেন, প্রফেসর সালে আহমেদ, মোস্তফা কামাল এবং মো. হান্নান মিয়া।
তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর সালাম, আনোয়ার হোসেন, আসলাম হোসেন, মাসুদ রানা, হালিম, লুৎফর রহমান, বেলায়েত হোসেন, সুমন, হাফিজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ছবির ক্যাপশন: সাভারের উত্তর জামসিং সড়কের পাশে তরী বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com