জার্মানি প্রতিনিধি: | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রল্যান্ডের দৃষ্টিনন্দন আল্পস পর্বতকে ঘিরে উৎসবমুখর গরনারগ্রাট জ্যারমাট আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল।এটি তার ব্যক্তিগত ১৪১তম আন্তর্জাতিক ম্যারাথন।
শনিবার ৪জুলাই জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল সুইজারল্যান্ডের জেনেরাট/জেরমাট (Zermatt) আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথনে (গোর্নারগ্রাট জার্মাট ম্যারাথন) সফলভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরেছেন। বিশ্বের অন্যতম কঠিন ও সুন্দরতম এই পাহাড়ি আল্ট্রা ম্যারাথনে তিনি ৭০টি দেশের হাজার হাজার প্রতিযোগীর সাথে সফলতার সাথে দৌঁড়েছেন।

এই জ্যারমাট ম্যারাথনটি ৪২.২ কিলোমিটারের পূর্ণাঙ্গ ম্যারাথন এবং ৫০ কিলোমিটারের আল্ট্রা ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হয়। মাতারহর্ন (Matterhorn) পর্বতমালার কোলে অবস্থিত এই রুটে দৌড়বিদদের প্রায় ৩,০৮৯ মিটার উচ্চতায় পৌঁছাতে হয়। জারম্যাট ম্যারাথনের দৌড়বিদরা রিফেলবার্গের ক্যাপেলের কাছে লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছায়, তখন আল্ট্রা জারম্যাট ম্যারাথনের দৌড়বিদদের সামনে এখনও ৩.৪ কিমি এবং চ্যালেঞ্জিং ৫১৪ মিটার উচ্চতা অতিক্রম করতে হয়। এই প্রতিযোগিতাটি গোর্নারগ্রাট অঞ্চলে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এবং গন্তব্যে পৌঁছানোর পর অংশগ্রহণকারীদের জন্য ৩,০৮৯ মিটার উঁচু থেকে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ থাকে। আর ঠিক এই স্থানে পৌঁছেই লাল সবুজের পতাকা কাঁধে রেখে শিব শংকর উপলব্ধি করলেন দেশকে তুলে ধরতে এমন মুহুর্তের তুলনা হয়না।
এদিন সকালে ম্যারাথনটি গরনারগ্রাটের সেন্ট নিকলাউস থেকে শুরু হয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪২ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের পাহাড়ি উঁচু নিচু পথ পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেয়া সকলের। ম্যারাথনের পথ শুরু হয়েছিল শান্ত, ছোট্ট পাহাড়ি গ্রাম সেন্ট নিকোলাউস থেকে। তারপর ধীরে ধীরে পথ এগিয়ে যায় টেস এর দিকে। সেখান থেকে বিশ্বের অন্যতম সুন্দর পাহাড়ি শহর জ্যারমাট এ প্রবেশ। ঠিক এখান থেকে শুরু হয় প্রকৃত শারীরিক চ্যালেঞ্জ। লক্ষ্য উঁচুতে, আরও উঁচুতে ওঠা। রিফেলবেয়ার্গ পেরিয়ে শেষ পর্যন্ত ৩,১০০ মিটার উচ্চতায় গোরনারগ্রাট এর পাদদেশে ফিনিশ লাইন। পুরো পথজুড়ে আল্পসের অপরূপ সৌন্দর্য আর মহিমান্বিত মাথাহর্ণ যেন প্রতিটি পদক্ষেপে সাহস আর অনুপ্রেরণা জুগিয়ে যায়।
আজ প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছিল। আকাশ ছিল সম্পূর্ণ মেঘহীন, বরফও ছিল খুবই কম। ফলে মাথাহর্ণ কে এতটা স্পষ্ট, এতটা মহিমান্বিত রূপে আমি আগে খুব কমই দেখেছি। মনে হচ্ছিল, স্বর্গের কোনো দেবী নীরবে দাঁড়িয়ে আছেন, আর তাঁর আশীর্বাদের ছায়াতেই আমরা দৌড়ে চলেছি বলেন দৌড়বিদ শিবশংকর পাল।
দেশের পতাকা হাতে নিয়ে ফিনিশিং লাইন শেষ করার মুহুর্তে ঢাকার নবাবগঞ্জের সন্তান শিব শংকর পালকে অভিনন্দন জানান উপস্থিত সকলে। এ সময় তার পরিবারের সদস্য ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাকে হাতে তালি দিয়ে উৎসাহ যোগান।
আপাতত লক্ষ্য তার একটাই শরীরকে ফিট রেখে লাল সবুজের পতাকায় ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করা। আর সে পথে দেশ ও বিদেশের সবার ভালবাসা চেয়েছেন অদম্য শিব শংকর পাল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com