শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

উন্নয়নকে মূলমন্ত্র ধরেই দেশের তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করছে বর্তমান সরকার—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শুক্রবার রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে সরকারের কর্মপন্থা তুলে ধরে জানান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টিই সরকারের অঙ্গীকার। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের মূলধারায় এগিয়ে নেওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি)—এই তিনটি দর্শনকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে। একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের এই সম্প্রীতির জনপদগুলো তাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যেভাবে অনুপ্রাণিত করে যাচ্ছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বড় সাফল্য বয়ে আনবে। স্পেশাল অলিম্পিকসকে নিছক একটি ক্রীড়া আয়োজন নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন তিনি। এ সময় তিনি আঞ্চলিক এই ক্রীড়া আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ (বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি), রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com