মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়ায় আসন্ন সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাচার ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে তরুন নেতৃত্ব, দক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠছে সাচার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক মোঃ অলি উল্লাহ্ প্রধান।
সাচার ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম এখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের আলোচনায় স্থান করে নিয়েছে। বিএনপি রাজনীতির দীর্ঘ পথচলায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন তিনি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ মোঃ অলি উল্লাহ্ প্রধান এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত মানুষের খোঁজ খবর রাখছেন। স্থানীয় জনগনের মতে, দীর্ঘ দিন কর্মী বান্ধব মনোভাব এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। তিনি বলেন-আমার ক্ষমতা নয়, মানুষের সেবার একটি মাধ্যমে জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার মূল লক্ষ্য।
আমি চাই সাচার ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের সকলকে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এলাকা গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। আগামী দিনের পথচলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com