শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএম আলামিন ইসলাম   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মো. মোমিন গাজী, তাঁর পিতার নাম গোলাম রহমান। ঘুরাঘাটি এলাকার আবু মুছা মোড়ল (৫৬), তাঁর পিতার নাম মৃত জব্বার আলী। অপরজন আমাদি গ্রামের আবুল কালাম গাইন (৫২), তাঁর পিতার নাম মৃত পানাউল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় অভিযুক্ত হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com