আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আশাদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আরও ২জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ অনাকাঙ্খিত দূর্ঘটনাটি ঘটে সদর উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহনী বাজার এলাকায়।
নিহত আশাদুল ইসলাম সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, ওই সময় ৩ জন একই মোটরসাইকেলযোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছলে অপর একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যায়। এ সময় প্রচন্ড রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আশাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকী ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে ১ জন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলেই আছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com