শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” এ স্লোগানকে সামনে রেখে রোববার (২৫ মে) গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী জহুরুল হকসহ বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলনসহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com