আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের দেড়ঘন্টা পর আসিফ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে আসিফ করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে সাঁতার কাটার সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় । পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার এক পর্যায়ে বিকাল ৫ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com