শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়ালন্দ জামতলায় একতা যুব সংঘের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​সোহাগ মিয়া (রাজবাড়ী) প্রতিনিধি:   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়ালন্দ জামতলায় একতা যুব সংঘের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘একতা যুব সংঘ’-এর উদ্যোগে মরহুম ডা: এস এস মান্নান, মরহুম ডা: কোব্বাত হোসেন, মরহুম আব্দুল বাতেন চাঁন মিয়া, মরহুম আরমান ফকির, মরহুম রফিকুল ইসলাম ও মরহুম মনির মোল্লার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​১৪ নভেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে (জামতলা হাঁট) এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে একতা যুব সংঘ, জামতলা হাঁট, গোয়ালন্দ, রাজবাড়ী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্টর ইউনুস আলী, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন

উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম,  এবং উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এম. বেলায়েত হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা মরহুমদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com