শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’র মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।
সভায় চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক জেলার সকল চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করা এবং গোখাদ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এছাড়া মশার উপদ্রব রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শনিবার জেলার সকল সরকারি অফিস ও আবাসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উক্ত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com