শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

তৌফিক আলম চৌধুরী   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বরকল এলাকায় মাদকের বিস্তার রোধ ও অসামাজিক কাজ বন্ধের লক্ষ্যে এক সুধী ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার সচেতন তরুণদের যৌথ উদ্যোগে গতকাল উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। সভায় বক্তারা মাদকের কুপল ও সমাজে এর মারাত্মক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিশোর ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​আলোচনা সভা থেকে মাদকের বিস্তার ও যেকোনো ধরনের অপকর্ম রুখতে বেশ কিছু সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত, তাদের অনতিবিলম্বে এসব পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সামাজিক ও সামাজিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।

​সমাবেশে উপস্থিত তরুণেরা জানান, এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ ধরনের সামাজিক সচেতনতামূলক আন্দোলন ও কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com