শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে  চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোডে’র বাঁধের বিনা অনুমতিতে লোডিং: ঝুঁকিপূর্ণ সংরক্ষণ বাঁধ  

সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোলা   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে  চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোডে’র বাঁধের বিনা অনুমতিতে লোডিং: ঝুঁকিপূর্ণ সংরক্ষণ বাঁধ  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোডে’র বাঁধ বিনা অনুমতিতে চলছে লোডিং। ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধ সংরক্ষণ এলাকা। পদ্মা নদীর তীর ঘেঁষে মাটি সরানো ও বালু কেনাবেচার প্রস্তুতির অভিযোগ উঠেছে। নদীতে নোঙর করা বালুবাহী বাল্কহেড থেকে বালু খালাস করে তীরে স্তূপ করার ঘটনায় ঝুঁকির মুখে পড়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে চর হাজীগঞ্জ বাজারসংলগ্ন পদ্মার তীরে বালুবাহী বাল্কহেড থেকে বালু খালাস এবং তীরবর্তী এলাকার মাটি সরানোর তৎপরতা চলছে। সেখানে বালু মজুত করে কেনাবেচার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এ কার্যক্রমের সঙ্গে কারা জড়িত এবং বালু উত্তোলন, পরিবহন ও মজুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর সবচেয়ে বড় উদ্বেগের কারণ শহর রক্ষা বাঁধের নিরাপত্তা। পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চর হাজীগঞ্জ বাজার ও আশপাশের জনবসতি রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধের কাছাকাছি এলাকায় অপরিকল্পিতভাবে মাটি সরানো ও বালু খালাস অব্যাহত থাকলে বাঁধের পাদদেশ দুর্বল হয়ে পড়তে পারে। এতে নদীর স্রোতের চাপে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের বসতি নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ এই বাঁধের এত কাছে প্রকাশ্যে বালু খালাস ও মাটি সরানোর কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তদারকি নেই। সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে সরকারি অর্থে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।

তাঁরা অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন, বালু কেনাবেচার বৈধতা যাচাই এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ বাজারে ব্যবসায়ী শাহাদাত হোসেন বেপারী জানান, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। জায়গাটি বিভিন্ন বাজারের বিভিন্ন দোকানদারদের তাই বলগেট দিয়ে লোডিং করে ধরা হচ্ছে। এতে কি পানি উন্নয়ন বোর্ডের অনুমতি আছে কিনা? তিনি জানান সাংসদ শহিদুল ইসলাম বাবুল পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকে জানিয়েছে। প্রশাসনকে যে অবহিত করেছে এর কোন কপি আছে কিনা এর কোন সদ উত্তর দিতে পারিনি।

এ পেপার পানি উন্নয়ন বোর্ডের উপসহকার প্রকৌশলী আলতা হোসেনের মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান,আমাদের কাছে কোন এ ব্যাপারে অবহিত করা হয়নি।  বাঁধ থেকে ৩০০ মিটার মধ্যে কোন ধরনের লোডিং করা যাবে না। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ কে হোয়াটসঅ্যাপে ওমুঠোফোন  একাধিক ফোন দিয়ে ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com