শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বদিউজ্জামান রাজাবাবু   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
২১

রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশ গ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে ও ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার শ্লোগানে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোসাঃ রেসমা খাতুন। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সনাক’র এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সেলিনা বেগম, এরিয়া পরিচালক মোঃ সফিকুল ইসলামসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com