শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলায় মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশুর মধ্যে দুজন একই পরিবারের দুই বোন। তারা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮)। এ ছাড়া শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসিম ফিরোজ বলেন, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com