শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফারিয়াজ ফাহিম,জামালপুর :   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নবনির্বাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম।

দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জামালপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর শাখার আমীর আল ইমরান সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক, জামালপুর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর, জামালপুর সদর উপজেলা জামায়াতের আমীর মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম আরও বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। আজ আমরা দেখতে পাচ্ছি, সন্ত্রাসী আওয়ামী লীগ থানা, বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এমনকি গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছে। বর্তমান সরকারকে প্রশ্ন করতে চাই, আপনি কোথায় আছেন, কোথায় বসবাস করছেন? বাংলাদেশের একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা হলো, আর আপনি কী করছেন?

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও কিংবা ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না। দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে।

অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com