শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার লক্ষ্মীপুরে পৈত্রিক সম্পত্তি বেদখলের অপচেষ্টা, অতঃপর মামলা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার লক্ষ্মীপুরে পৈত্রিক সম্পত্তি বেদখলের অপচেষ্টা, অতঃপর মামলা

গাইবান্ধায় প্রতিপক্ষ কর্তৃক পৈত্রিক সুত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি বেদখলের অপচেষ্টা। ভুক্তভোগী আঙ্গুর আলীর মামলা দায়ের। ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারির ভিটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আঙ্গুর আলী পৈত্রিক সুত্রে
প্রাপ্ত গোবিন্দপুর মৌজার জে.এল নং-১, এস.এ খতিয়ান নং-২২৩, বি.আর. এস খতিয়ান নং-১১৯৫, সাবেক দাগ নং-৪১৪৩ হাল দাগ নং-৫৭১৩ এর ২৪ শতাংশের মধ্যে ১২ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে ভোগ দখলে চাষাবাদ করে আসছেন। এর এক পর্যায়ে একই গ্রামের প্রতিপক্ষ মৃত রফিক সরকারের পুত্র আঃ সবুর, আবু সাঈদ, আঃ গফুর ও আমিনুরের পুত্র নুর আমিন, রুহুল আমিন, আসাদুল পরস্পর যোগসাজসীভাবে উক্ত জমি নিজেদের মর্মে মিথ্যা দাবী করে গত ১৮-০১-২০২৫ তারিখ সকাল ১০টায় জমিতে অনুপ্রবেশ করে জমি ও পুকুর বেদখল করার অপচেষ্টা করে। এ সময় বাধা দিলে প্রতিপক্ষগণ শাসন-গর্জন করে যে করেই হোক জমি ও পুকুর হতে উচ্ছেদ করবে মর্মে হুমকী প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এঘটনায় ভুক্তভোগী আঙ্গুর আলী প্রতিপক্ষগণ দ্বারা তফসিল বর্ণিত জমি ও পুকুর যে কোন মুহুর্তে বেদখল হবার আশঙ্কা থাকায় নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা (নং ৬৩-২০২৫) দায়ের করেন। মামলায় প্রতিপক্ষগণের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মতে আদেশের দাবী করেন।

এ প্রেক্ষিতে প্রতিপক্ষ আঃ সবুর জানান, আঙ্গুর আলীর দায়েরকৃত মামলায় দাবীকৃত দাগগুলো আলাদা প্লট। যা আঙ্গুর আলীর ভোগ দখলে রয়েছে। ওই জমি নিয়ে কোন বিরোধ নেই। হুমকী ধামকির প্রশ্নই আসেনা। বরংছ সে সালীশ বৈঠক অবমাননা করে আমাদের ভোগ দখলীয় জমি বেদখলের অপচেষ্টায় বিরোধ সৃষ্টি করে আসছে।

আঙ্গুর আলীর দাবী, আমার ওই ভোগদখলীয় জমির ৬ শতাংশে ধান, বাকী ৬ শতাংশের ৫ শতাংশে পুকুর খনন করে বিভিন্ন প্রজাতির দেড়মন মাছ ও ১ শতাংশে ধান চাষ করেছি। প্রতিপক্ষগন পুকুরে মাছ ধরতে বাধা দিয়ে বিভিন্নভাব ক্ষয়-ক্ষতি করার হুমকী দিয়ে আসছে।

এ দিকে, বিজ্ঞ আদালতের আদেশের পর শনিবার
(২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

এলাকার বিজ্ঞ মহলের দাবী, প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তে বেড়িয়ে আসবে ঘটনার আসল রহস্য। ঘটবে সৃষ্ট ঘটনার সুষ্ঠু সমাধান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com