এ কে এম মোহাম্মদ আলী, হোসেনপুর থেকে : | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে । জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে(৩১ অক্টোবর) রাতে হোসেনপুর থানাধীন পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাকা রাস্তার ওপর একটি পিকআপ গাড়িসহ ৮/৯ জনের একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছে ।
এ বিষয়ে গোপন খবর জানার পর কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম হোসেনপুরে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার হাইওয়ে সড়কে ৪ জনকে জনকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃরা হলো ১। ইউনুস খান (৪৫) ২। ইউসুফ হোসেন (৩৪) ৩। ওয়াসিম মিয়া (৩৫) ৪। আঃ মালেক ওরফে ছালেক (৫০)। আটককৃতদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল ১টি কিরিচ ১টি চাপাতি ১টি চাকু ১টি সুইচ গিয়ার ১টি রামদা ১টি স্মার্টফোন ৫টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com