শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ভূরুঙ্গামারীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ভূরুঙ্গামারীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১ দলীয় ঐক্য উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব ও লাইব্রেরি মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিল-পরবর্তী এক পথসভা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ গণমিছিলে অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ সময় এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাঈদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”

তাঁরা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”

বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার মহাজাগরণে তৎকালীন সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়ে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তাঁরা আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বক্তারা বলেন, জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেও গণআন্দোলন ঠেকানো যায়নি এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে।

তিনি বলেন, “যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।”

আবু সাঈদ ও মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com