শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল   ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম।নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে তাঁদের আগ্রহ বাড়বে। পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভবান করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নবীনগর উপজেলার ৪ হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রণোদনার আওতায় সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com