শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্মবার্ষিকী উদযাপন

আশরাফুজ্জামান সরকার   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্মবার্ষিকী উদযাপন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক জনসংকেত ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হামিদুল হক মন্ডলের জন্মদিন পালন করা হয়েছে। পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপুল সরকারের সঞ্চালনায় ১ নভেম্বর শুক্রবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কর্তন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেছে সহকর্মীগণ।

এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, প্রচার প্রকাশনা ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, কার্যকরী সদস্য মতিয় রহমান লাভলু, আব্দুর রহমান সবুজ, সদস্য সাইদুর রহমান, মশফেকুর রহমান মিল্টন, ওমর ফারুক, আল মাহামুদজ্জামান, মাসুদ রানা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মান্নান শেখ রানা, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আমিরুল ইসলাম কবির প্রমূখ। কেক কর্তনের আগে সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্য দোয়া করেন সহকর্মীগণ। এসময় তারা সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com