নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুরান ঢাকার একটি মাদরাসার শতাধিক শিশুর মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার একটি মাদরাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাদরাসার শিশুদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়েছে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com