শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মামলার জেরে কৃষকের ফলন্ত বেগুন ক্ষেত তছনছের অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মামলার জেরে কৃষকের ফলন্ত বেগুন ক্ষেত তছনছের অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্বশত্রুতা ও একটি মামলাকে কেন্দ্র করে প্রতিশোধমূলক হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক মো. তাহের মিয়ার ফলন্ত বেগুন ক্ষেতের প্রায় সব গাছ কেটে তছনছ করে দেয়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ঘটনাটি গত ৪ আগস্ট গভীর রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে পাঁচগাঁও গ্রামে অনুষ্ঠিত একটি শালিস বৈঠককে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জিল্লু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর আসামিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে কৃষক তাহের মিয়ার বেগুন ক্ষেতে হামলা চালায়। গভীর রাতে দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় সব ফলন্ত গাছ কেটে ফেলায় পুরো ক্ষেতটি নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. তাহের মিয়া বলেন,
“অনেক কষ্ট, শ্রম ও টাকা খরচ করে বেগুনের আবাদ করেছিলাম। প্রতিটি গাছেই প্রচুর বেগুন ধরেছিল। প্রতি সপ্তাহে প্রায় চার মণ বেগুন বিক্রি করতাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি প্রায় নিঃস্ব।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার বাদী জিল্লুর রহমান বলেন,
“কয়েকদিন আগে বিজয়নগরে একটি শালিস বৈঠকে চেয়ারম্যান, মেম্বারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শালিস চলাকালে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। বর্তমানে তাদের ভয়ে বাজার, দোকানপাট কিংবা রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। তারা প্রকাশ্যে আমাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।”
পাঁচগাঁও ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বলেন,
“এ ঘটনায় আমাকে জড়াবেন না। দুই পক্ষের সংঘর্ষের সুযোগে কোনো তৃতীয় পক্ষ ফসলি জমির ক্ষতি করে থাকতে পারে। তবে যারা কৃষকের ফসল নষ্ট করে লাখ টাকার ক্ষতি করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন,
“এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। তাই ঘটনাটি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com