নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় পানিতে ডুবে মো: ফয়সাল নামে এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে।
১৩ জুলাই, ২০২৬ ইং সোমবার সকালে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফয়সাল ২নং কালাপাকুজ্যা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ মাহিদুল ইসলামের সন্তান এবং তার বয়স বয়স সাড়ে ৮ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। এসময় শারীরিক প্রতিবন্ধী শিশু ফয়সাল একা একাই বাড়ির উঠানে খেলছিল। কাজের ফাকে এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।
এরপর দ্রুত তাকে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে (রাবেতা) চিকিৎসার জন্য নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষনা করেন।
কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে রাঙ্গামাটি জেলার অন্যান্য উপজেলার ন্যায় লংগদুতেও পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে কাপ্তাই লেকসহ সকল খাল ও ডোবা পানিতে ভরে যায়। ফলে উপজেলার লেক, খাল, ডোবার উপকুলীয় ঘরবাড়ির চারপাশ পানিতে তলিয়ে যায়।
অতিবৃষ্টির পানিতে ডুবে শারিরীক প্রতিবন্ধী শিশু ফয়সালের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com