শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নং ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩) নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান,

অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতি করার দায়ে রাঙ্গুনিয়ার ইসলামপুরে তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com