শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

সুজন আলী,   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টির পর আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজ ও পরবর্তীতে উদ্ধার হওয়া ছাত্রীরা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা এবং সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা হলেন,খুশি (দশম শ্রেণি): মানিক চন্দ্রের মেয়ে।

মল্লিকা (দশম শ্রেণি): বাঙ্কু দেবনাথের মেয়ে।

ঋতু দেবনাথ (দশম শ্রেণি): রমেশ দেবনাথের মেয়ে ও

সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি): আকালু দেবনাথের মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে প্রাইভেট শেষে নির্দিষ্ট সময় পার হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। এরপর সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।

একই সঙ্গে গ্রামের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিখোঁজ সন্তানদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারগুলোর। কোনো উপায় না পেয়ে অবশেষে স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে চারজন স্কুলপড়ুয়া মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছিল। তবে তাদের উদ্ধারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

জিডি করার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্তের পর সিলেট জেলা পুলিশের সহযোগিতায় আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজ চার ছাত্রীর সন্ধান মিলেছে। সিলেটের দক্ষিণ সুরমা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীদের দ্রুত ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তারা কেন এবং কীভাবে সেখানে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com