নাজমুল হাসান। | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) দেবিদ্বার উপজেলার ধামতী উত্তর ইউনিয়নের দক্ষিণখার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ফয়সল উদ্দিন।
অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. পারভেজ আহমেদ মানিক (২৬), পিতা: সফিকুল ইসলাম, সাং: দক্ষিণখার, দেবিদ্বার এবং মো. নিজাম আহমেদ (৩০), পিতা: মো. আবুল হাশেম, সাং: দক্ষিণখার, দেবিদ্বার।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৯০ (নব্বই) দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com