শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে দুই সমবায় সমিতির দুই পরিচালক লাপাত্তা, কোটি কোটি টাকা নিয়ে উধাও; সদস্যদের মাঝে চরম হতাশা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে দুই সমবায় সমিতির দুই পরিচালক লাপাত্তা, কোটি কোটি টাকা নিয়ে উধাও; সদস্যদের মাঝে চরম হতাশা

রামপুর উপজেলার হরিনা গ্রামে দুটি সমবায় সমিতির দুই পরিচালক কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন—এমন অভিযোগে এলাকায় চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। দুই সমিতির শত শত সদস্য তাদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনা গ্রামে অবস্থিত প্রত্যয় সমবায় সমিতির পরিচালক প্রভাসিন্ধু (সিন্টু) গত ২ জুলাই কয়েক শত গ্রাহকের সঞ্চয় ও ডিপিএসের বিপুল পরিমাণ অর্থ নিয়ে আত্মগোপনে চলে যান। এর দুই দিন পর একই গ্রামের নব জীবন কৃষি সমবায় সমিতির পরিচালক সজ্জিত বিশ্বাসও প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হন বলে অভিযোগ উঠেছে।
পরপর দুটি সমিতির পরিচালক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সদস্যরা তাদের জমানো অর্থ ফেরত পাওয়ার দাবিতে মনিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে প্রত্যয় সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহির দায়ান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা সমবায় কর্মকর্তাকে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে গ্রাহকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং থানা কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মনিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ রায় বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রত্যয় সমবায় সমিতির অপর পরিচালক ও হিসাবরক্ষক মধু রায়কে সঙ্গে নিয়ে সমিতির হিসাব-নিকাশ পর্যালোচনা করে কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া সম্ভব হয়।
তিনি আরও জানান, সর্বশেষ অডিট অনুযায়ী প্রত্যয় সমবায় সমিতির প্রায় ১ কোটি ২২ লাখ টাকা মাঠ পর্যায়ে বিনিয়োগ রয়েছে। তবে পরিচালক সিন্টুকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সদস্যদের পাওনা বুঝিয়ে দেওয়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, দুটি সমিতির পরিচালক একের পর এক আত্মগোপনে চলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে সমবায় প্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত সদস্যরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের গ্রেপ্তার এবং তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com