শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে মুনা’র দাওয়াহ কনফারেন্সের ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে মুনা’র দাওয়াহ কনফারেন্সের ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে দাওয়াহ কনফারেন্স। ওয়ারেনের ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হলে দুপুর ১টায় শুরু হওয়া এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কনফারেন্সে আরও বক্তব্য রাখবেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান, ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামিজ মুহাম্মাদ এবং ন্যাশনাল মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরেফ।

এ আয়োজনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন শহরের রান্নাঘর রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মিডিয়া ও কালচারাল ডিরেক্টর সাহেদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু উবাইদা এবং ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাওয়াতি সংগঠন। প্রতিবছর তাদের জাতীয় কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামিক স্কলাররা অংশ নেন এবং প্রায় ২৫ হাজার ডেলিগেটের সমাগম ঘটে। অতীতের বিভিন্ন কনভেনশনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ড. আবু আম্মার ইয়াসির ক্বাদি ও ওমর সুলেইমানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরা বক্তব্য দিয়েছেন।

আয়োজকদের ভাষ্য, এবার জাতীয় পর্যায়ের একক কনভেনশনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আঞ্চলিকভাবে দাওয়াহ কনফারেন্স আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মিশিগান ও পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্য নিয়ে নর্থ জোনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করে তারা সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com