শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী রেঞ্জে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ জেলা চাঁপাইনবাবগঞ্জ

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী রেঞ্জে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ জেলা চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী রেঞ্জে জুলাই মাসের মাদক ও চোরাচালানপণ্য উদ্ধারে শ্রেষ্ঠ জেলা হিসাবে নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে এ স্বীকৃতি দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। পরে তাঁর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ২০৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৮৫৪ জনকে।

অভিযানে ৪ কেজি ১৬৮ গ্রাম হেরোইন, ৮ হাজার ৬২২টি ইয়াবা, ৯ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৪৪৯ বোতল স্কাফ সিরাপ, এক বোতল বিদেশি মদ, ৫৬১ লিটার চোলাই মদ ও ৩৫৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৮৬টি ভারতীয় মোবাইল ফোন, ভারতীয় বিভিন্ন যন্ত্রাংশ ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জেলা পুলিশের সব সদস্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় এ অর্জন এসেছে। এ পুরস্কার সদস্যদের মনোবল আরও বাড়াবে এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহিত করবে।

সীমান্তবর্তী জেলা হিসেবে মাদক নির্মূলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com