শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ধান ক্রয়ে ভুয়া ভাউচারের খবর ভিত্তিহীন : গুদাম কর্মকর্তার প্রতিবাদ

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ধান ক্রয়ে ভুয়া ভাউচারের খবর ভিত্তিহীন :  গুদাম কর্মকর্তার প্রতিবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ জেলাজুড়ে সরকারি ধান সংগ্রহ অভিযানে অনিয়ম ও কৃষকদের অজান্তে ভুয়া ভাউচারে কোটি কোটি টাকা উত্তোলনের দাবি করে ২৯-০৮-২০২৬ তারিখসহ বিভিন্ন সময়ে E- PRESS NEWS নামে একটি ফেসবুক পেজ, চাপাই কণ্ঠ, দৈনিক বাংলার সংবাদ নামক অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছে।

গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ এল.এস.ডি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন এর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি নিয়ম ও ‘কৃষকের অ্যাপ’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়েছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা ভুয়া ভাউচার তৈরির সুযোগ নেই। ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ধানের মূল্য পরিশোধ করা হয়েছে। ফলে কৃষকের অজান্তে টাকা উত্তোলনের অভিযোগটি সম্পূর্ণ কাল্পনিক।

স্থানীয় খাদ্য বিভাগ জানিয়েছে খাদ্য বিভাগের সুনাম নষ্ট করতে এবং সফল ধান-চাল সংগ্রহ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল এই ধরণের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সংবাদে যেসব ভাউচারের কথা উল্লেখ করা হয়েছে, তার কোনো দালিলিক ভিত্তি নেই।

প্রকৃত সত্য আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির এই অপচেষ্টার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান স্হানীয় খাদ্য বিভাগ। একই সাথে সর্বসাধারণ ও কৃষকদের এই ধরণের অপপ্রচারে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com