শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে উজধারি কাঁচা সড়কে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি সমান কাদা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে উজধারি কাঁচা সড়কে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি সমান কাদা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের উজধারি ও অনন্তপুর গ্রামের মধ্যবর্তী প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ভোগান্তি চললেও সড়কটি পাকা করার কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু বৃষ্টি হলেই সড়কে হাঁটুপড়ুয়া কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। কাদামাটিতে পিছলে পড়ে দুর্ঘটনার শঙ্কাও থাকে।

উজধারি গ্রামের বাসিন্দা রিপন আহমেদ বলেন, উজধারি ও অনন্তপুর গ্রামের মধ্যবর্তী প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি সামান্য বৃষ্টিতেই হাঁটুপড়ুয়া কাদায় পরিণত হয়। এ অবস্থায় স্থানীয়দের মসজিদে নামাজ আদায় করতে যেতেও সমস্যায় পড়তে হয়। পাশাপাশি কোমলমতি শিশুরা পাশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার হয়। মাত্র দুই কিলোমিটার সড়কের কারণে গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, সড়কটি পাকা করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

একই গ্রামের বাসিন্দা রহিম ও মান্নান বলেন, আশপাশের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও তাঁদের গ্রামে উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। তাঁদের দাবি, নির্বাচন এলেই জনপ্রতিনিধি ও প্রার্থীরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় উজধারি ও অনন্তপুর গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com