শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির কোন সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির কোন সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা একটি সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে। এ কর্মসূচির আওতায় কারা আর্থিক সহায়তা পাবেন, তা নির্ধারণ করা হবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে। তথ্য সংগ্রহ থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপে সচ্ছতার সাথে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফলে এখানে দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘ওরিয়েন্টেশন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম এ সভার আয়োজন করে।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, এই কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়। এটি জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। যা দেশের আপামর জনগণের কল্যাণে বাস্তবায়ন করা হচ্ছে। এখানে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, কে কোন মতাদর্শের অনুসারী কিংবা কে কোন ধর্ম বা বর্ণের মানুষ—এসব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দিয়ে প্রকৃত যোগ্য উপকারভোগী নির্ধারণ করা হবে।

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঠিক তথ্য সংগ্রহ এবং নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কর্মসূচির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ১৫নং বিএনপির বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদ চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আলম, সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সিএমএম কোর্ট, চট্টগ্রাম এর প্রবেশন অফিসার মঞ্জুর মোরশেদ প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com