শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় হামলা মারপিট : মামলার আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন,   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় হামলা মারপিট : মামলার আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়া বাইরে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ ন্যায়বিচারের দাবিতে আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় সদর উপজেলার কিশামত মালিবাড়ী (ধর্মপুর) গ্রামে নিজেদের বাড়ির সামনে রাস্তার ওপর এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার অসংখ্য নারী-পুরুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, মামলার বাদী এরশাদ মিয়া, ভুক্তভোগী পরিবারের সাইফুল ইসলাম, নয়া মিয়া, নুরী বেগম, প্রতিবেশী চান্দু মিয়া প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের প্রতিপক্ষ আলম বাদশাগংরা গত ০৬-১০-২০২৬ তারিখে তাদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। এতে ২ নারীসহ ৬ জন আহত হন এবং স্বর্ণালংকারসহ টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ এখনো মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করা স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রকাশ্যে দিনের আলোতে হামলার ঘটনা ঘটলেও অপরাধীরা কীভাবে পার পেয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। আমরা অনতিবিলম্বে এই হামলার মূল হোতাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, “দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com