শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি

আনোয়ার হোসেন,   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে “গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন দাবি করে একটি লিখিত বিবৃতি দিয়েছেন ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ী এলাকার ‘ভাই ভাই ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী সাকোয়াত হোসেন।

লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, ১০নং ঘাগোয়া ইউনিয়নে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগ ও গোডাউন অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম, নথিপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন এবং আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সমস্ত নিয়ম ও স্বচ্ছতা মেনে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই তার ডিলারশিপ ও গোডাউন অনুমোদিত হয়েছে।
গোডাউনটির আয়তন ও অবকাঠামো নিয়ে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। সার সংরক্ষণের জন্য গোডাউনটি পুরোপুরি নিরাপদ, উপযুক্ত এবং প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেই তৈরি করা হয়েছে। মেঝেতে ফাটল বা দেবে যাওয়ার বিষয়টি বানোয়াট।
আবেদনে সংযুক্ত ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্নসহ অন্যান্য সকল কাগজপত্র সম্পূর্ণ বৈধ, হালনাগাদ ও আইনসম্মত। এখানে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া হয়নি।

বিবৃতিতে তিনি আরও দাবি করেন, ব্যবসায়িক প্রতিহিংসা বশত তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে এবং সার সরবরাহ ব্যাহত করতে জেলা প্রশাসকের কাছে এই ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে বলে তিনি দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com