শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে মাদক কারবারির স্ত্রীর নামে সার ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

মাসুদ রায়হান   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে মাদক কারবারির স্ত্রীর নামে সার ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাদক কারবারে অভিযুক্ত এক ব্যক্তির স্ত্রীর নামে সার ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে কোনাকোলা বাজারে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা সার ডিলার নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত এই ডিলারশিপ পরিবর্তনের দাবি জানান। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীদের উপেক্ষা করে এমন একজন নারীকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, যার স্বামীর বিরুদ্ধে মাদক কারবার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁরা দাবি করেন।

বক্তারা বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তাঁদের দাবি, বর্তমান ডিলারশিপের বিষয়টি পুনর্বিবেচনা করে তা পরিবর্তন করতে হবে। পাশাপাশি দূর্বাডাঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার বিএনপির যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে একজনকে সার ডিলার নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি থাকা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটো, মো. আব্দুল মান্নান, বিএনপি নেতা হাসানুর রহমান, সাবেক ছাত্রনেতা মো. ফারুক হোসেন ও মো. মহাতাফ উদ্দিনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা সার ডিলার নিয়োগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের দাবি অনুযায়ী ডিলারশিপ পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com