শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবমেরিন কেবল বিচ্ছিন্ন :অন্যজেলা হওয়ায় বিদ্যুৎ বিভাগ গাফিলতি

সিনিয়র রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা:   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবমেরিন কেবল বিচ্ছিন্ন :অন্যজেলা হওয়ায় বিদ্যুৎ বিভাগ গাফিলতি

সাবমেরিন কেবলে হতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং অন্য জেলা হওয়ায় বিদ্যুৎ বিভাগ গাফিলতিতে সদরপুরের পদ্মানদী বেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া আট মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। পাশাপাশি ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তবে ক্যাবল ছিঁড়ে যাওয়ায় প্রায় আট মাস ধরে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময়েও সংযোগ পুনরায় চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

‎বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে না পারায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

‎ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা রাজা মল্লিক বলেন, প্রায় আট মাস ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানাই।

হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ
আরেক বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকায় আমরা খুব কষ্টে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত সমস্যার সমাধান করে আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হোক।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এপ্রতিবেদককে বলেন, সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকার প্রায় দেড় হাজার পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানান তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতি -১ দোহার উপজেলা নারিশা হতে সাবমেরিন কেবিলটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দিয়ারা নারকেল বাড়িয়া বিস্তীর্ণ চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিল।
‎এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ -এর নবাবগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খাঁন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎ সংযোগ ছিল। তবে কি কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা জানাতে পারেননি।

তিনি জানান,বিদ্যুৎ সংযোগের জন্য স্থাপিত সাবমেরিন ক্যাবলটি অনেক পুরোনো। বালু খরদের কারনে এমন ক্ষতির অনেকেই আশঙ্কা করছে।

‎তবে নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নাম প্রকাশ না কর শর্ত সাপেক্ষে এক বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছে, প্রায় কোটি টাকার কাছাকাছি ব্যায়িত সাবমেরিন কেবল সংযোগ সংরক্ষণ প্রশাসন সহ বালু মহল কারীদের অবৈধ বালু উত্তোলনের ফলে এমন ক্ষতি হতে পারে বলে ধারণা করছে। জনক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগ সহ প্রশাসনের দায়িত্বে সকলকে তদারকির দাবি করছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com