শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি সংবাদদাতা:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর একটি দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করেন তারা। এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন— বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। দলটির গবেষণা কার্যক্রমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং মেডিকেল অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি ল্যাবরেটরির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. এমডি. জাহিদুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এমডি মামুন আল রশিদ এবং ড. এমডি মিনহাজুল হক।

জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশ নেয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ছয়টি দল সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া বাকি ৬টি টিমই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এসময় বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে।

ইসলাসী বিশ্ববিদ্যালয়ের গবেষণার দলটি বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া খুজে বের করে উপকুলীয় লবনাক্ত এলাকায় বায়োবিদ্যুত, বায়োফুয়েল ও বায়োফার্টিলাইজার তৈরির পাশাপাশি বায়োরিমিডিয়েশনের কাজ করছে বলে জানা গেছে।

বর্ষণ কর্মকার প্রান্ত জানান, খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন আমাদের দলের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। এই অর্জন আমাদের গবেষণার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের গবেষণার মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় অবদান রাখতে চাই। আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল স্যারসহ সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জাতীয় পর্যায়েও আরও ভালো করার প্রত্যাশা রাখছি।

জাকারিয়া আলম বাপ্পী বলেন, এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা, পরিশ্রম ও গবেষণার প্রতি ভালোবাসার প্রতিফলন। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমাদের শিক্ষক ও সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জাতীয় পর্যায়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।

সাদিয়াতুল কেয়া বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান খুঁজে বের করার যে স্বপ্ন, এই সাফল্য সেই স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমাদের দলের সকল সদস্য, সম্মানিত শিক্ষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করতে চাই।

মিনহাজুল আবেদিন হৃদয় বলেন, খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন আমাদের জন্য স্মরণীয় একটি মুহূর্ত। এই সাফল্য আমাদের দলগত কাজ, অধ্যবসায় ও বৈজ্ঞানিক চিন্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করিয়েছে। আমরা চাই আমাদের গবেষণা ভবিষ্যতে দেশের পরিবেশ ও বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখুক। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com